২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-বাগেরহাট-পিরোজপুর রুটে বিআরটিসি বাস চলছে পুলিশ পাহারায়

বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির বাধার কারণে খুলনা-বাগেরহাট-পিরোজপুর রুটে বিআরটিসির যাত্রীবাহী বাস চলছে পুলিশ পাহরায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

বাগেরহাট, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির বাধার কারণে খুলনা-বাগেরহাট-পিরোজপুর রুটে বিআরটিসির যাত্রীবাহী বাস চলছে পুলিশ পাহরায়। মালিক সমিতির লোকজন খুলনা-বাগেরহাট-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে চালক ও তার সহকারীকে মারধর করে গাড়ি আটকে রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ব্যাপারে বিআরটিসির ভারপ্রাপ্ত পরিদর্শক জহিরুল হক ও বাসচালক নজরুল ইসলাম বাগেরহাটের কচুয়া ও মোড়েলগঞ্জ থানায় দুটি মামলা করেছেন। দুটি মামলাতেই বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেনকে আসামি করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপারিন্টেনডেন্ট মো. আওলাদ আলী ফকির জানান, বাস মালিক সমিতিকে বিআরটিসি বাস চলাচলে হুমকি সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়েছে। জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, কচুয়া ও বাগেরহাট সদর থানা পুলিশকে বিআরটিসি বাস চলাচল নির্বিঘ