বাগেরহাট, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর থেকে মঙ্গলবার রাতে ৫৫ বোতল ফেন্সিডিলসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বাচ্চু শেখ (৩৫) নামের ওই সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু শেখ ফুলের বস্তায় ফেন্সিডিল নিয়ে এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে বস্তায় তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২৯ ঘ.
bdnews24