২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১২টি সহ ৬২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

'রাজনৈতিক হয়রানি'মূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১২টি মামলাসহ ৬২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কমিটির বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানি'মূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১২টি মামলাসহ ৬২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কমিটির বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। (আরও তথ্যসহ) তিনি আরও জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বুধবার বিকেল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এ বৈঠক হয়। আইন প্রতিমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৭০৮ ঘ.