ঝিনাইদহ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোচিয়ার বিল থেকে বুধবার সকালে দুই যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ২৭/২৮ বছরের এ দু'জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "বুধবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।"
কোনো চরমপন্থি দলের ক্যাডাররা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24