২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে সংঘর্ষ, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শাখা কমিটি গঠন নিয়ে প্রধান ছাত্রবাসে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি। মঙ্গলবার গভীর রাতে আটক ১৮ জনকে পুলিশ ছেড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 09:44 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শাখা কমিটি গঠন নিয়ে প্রধান ছাত্রবাসে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি। মঙ্গলবার গভীর রাতে আটক ১৮ জনকে পুলিশ ছেড়ে দিয়েছে। আটক সবাই ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মী। তারা হলেন- খোরশেদ আলম, সুমন, ওমর ফারুক, ফাহাদ নাসির, তানভীর রহমান অপু, রাসেল, নবীন, আরফাতুল ওসমান, তানজিম আহমেদ, মফিজুর রহমান, গোলাম কিবরিয়া চৌধুরী, রাসেল ফেরদৌস, সুমন, টিপু, সালাউদ্দিন চৌধুরী সাব্বির, আবদুল্লাহ আল সাদ, ডা. কামাল উদ্দিন মজুমদার ও ডা. মঈনুদ্দিন। বুধবার বিকেল ৩ টায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উদয়ন বড়