ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরা এলাকায় বুধবার ভোরে কাঁঠাল বোঝাই একটি ট্রাক উল্টে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহত কাঁঠাল ব্যাবসায়ী নাসিরউদ্দীনের (৩৫) বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুরে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন, ট্রাক চালকের সহকারী কামাল হোসেন (২৫), কাঁঠাল ব্যবসায়ী আবুল কাশেম (৪০), আফতাব হোসেন (৫০) ও ইমাম আলী (২৭)।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক লালমিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ভালুকা থেকে একটি ট্রাক কাঁঠাল নিয়ে যাত্রাবাড়ী আড়তে যাওয়ার পথে রামপুরায় প্রগতি সরণীতে উল্টে যায়।
এতে ট্রাকে থাকা ব্যবসায়ী নাসির ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অপর চারজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৪৪২ ঘ.
bdnews24