খুলনা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার সাবেক সিটি মেয়র বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমান মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন।
রাত সোয়া ১১টার দিকে তিনি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের প্রিজন সেল থেকে গুলশানের বাড়িতে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার স্ত্রী লায়লা রহমান।
গত ২০০৭ সালের ২ নভেম্বর তৈয়েবুর রহমানকে তার গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তৈয়বের বিরুদ্ধে দায়ের হওয়া ১৭টি মামলার ২টিতে তার ১৭ বছর জেল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24