২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী জামিল, দুই সহযোগী তিনদিনের রিমান্ডে

অবৈধ অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজধানীর মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মুজিবুর রহমান জামিল ও তার দুই সহযোগীকে ঢাকার একটি আদালত মঙ্গলবার তিনদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজধানীর মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মুজিবুর রহমান জামিল ও তার দুই সহযোগীকে ঢাকার একটি আদালত মঙ্গলবার তিনদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। জামিল ও তার দুই সহযোগী মো. খোরশেদ আলম ও আব্দুল হালিম ওরফে ভাঙ্গারী হালিমকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দারুস সালাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন সময় চান। কিন্তু মহানগর হাকিম মোহাম্মদ আব্দুর রহিম তিনদিন সময় দেন। এই তিন সন্ত্রাসীকে সোমবার ভোর সাড়ে চারটায় গাবতলী সিটি কর্পোরেশন ভবনের মেসার্স মাসুদ জেনারেল স্টোর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্দার করা হয়। জামিলের বিরুদ্ধে ৪টি হত্যাসহ ১৭টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২৩০৪ ঘ.