২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলার দুই মামলায় আরো ৫ জনের সাক্ষ্যগ্রহণ

২১ আগস্টের গ্রেনেড হামলার দুই মামলায় রাস্ট্রপক্ষের আরো ৫ জন ঢাকার একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন। এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেন মঙ্গলবার ৫জনের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৫ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২১ আগস্টের গ্রেনেড হামলার দুই মামলায় রাস্ট্রপক্ষের আরো ৫ জন ঢাকার একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন। এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেন মঙ্গলবার ৫জনের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৫ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলা চালানো হয়। এ ব্যাপারে হত্যা ও বিষ্ফোরণ সংক্রান্ত দু'টি মামলা দায়ের করা হয়। এ দুই মামলার দুই পলাতক আসামী ডা. জাফর এবং আবু সাঈদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী রায়হান মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই পাঁচ সাক্ষীর মধ্যে একজন সিএনজি অটোরিক্সা চালক মোজাম্মেল হোসেন এবং বাকি ৪ জন দোকান কর্মচারী। তারা হলেন বাবুল মিয়া, মো. আজিজুল, জাহাঙ্গীর হোসেন ও মো. আশফাক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুই মামলায় রাষ্টপক্ষের ৪০৮ সাক্ষীর মধ্যে এ নিয়ে ৬১ জনের সাক্ষ্য নেয়া হলো। সাক্ষীরা তাদের সাক্ষ্যে বলেন, ঘটনার সময় বিস্ফোরণের শব্দ শুনে তারা বহু লোককে ছোটাছুটি করে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেন। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের দেখতে পান। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২২২০ ঘ.