২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিরাপত্তা পরিচালক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিরাপত্তা শাখার পরিচালক সেনা কর্মকর্তা লে. কর্নেল এসএম ফিরোজ আহমেদকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিরাপত্তা শাখার পরিচালক সেনা কর্মকর্তা লে. কর্নেল এসএম ফিরোজ আহমেদকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা লে. কর্নেল কামরুল ইসলাম। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ রদবদল করা হয়। এছাড়াও অন্য এক সরকারি আদেশে নৌ-বাহিনীর কমান্ডার এম জাহাঙ্গীর আলমকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও নৌ-সার্ভেয়ার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১১৫ঘ.