২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর মৃত্যু তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে: ইইউ

নিরাপত্তা হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত ট্রয়কা মিশন। দুই দিনের সফর শেষে বুধবার মিশন প্রধান চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্র উপমন্ত্রী হেলেনা ব্যামবাসোভা সাংবাদিকদের বলেন, "বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া উচিত।"(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত ট্রয়কা মিশন। দুই দিনের সফর শেষে বুধবার মিশন প্রধান চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্র উপমন্ত্রী হেলেনা ব্যামবাসোভা সাংবাদিকদের বলেন, "বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া উচিত।" পাশাপাশি সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে ব্যামবাসোভা এসব বলেন। এছাড়া সরকারের প্রতি পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য এলাকা থেকে অস্থায়ী সেনা ক্যাম্প অপসারণ এবং পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানায় সফররত ইইউ মিশন। দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে সন্ত্রাসবাদ দমনে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের 'গুরুত্বপূর্ণ ভূমিকা' রয়েছে বলেও মন্তব্য করেন মিশনপ্রধান। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারের আদৌ প্রশ্রয় না দেওয়ার (জিরো টলারেন্স) বিষয়কে সমর্থন জানিয়ে তিনি বলেন, "এ ধরনের হত্যার তদন্ত এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে।" গত ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানা সদরদপ্তরে বিডিআর বিদ্রোহের পর কমপক্ষে ২০ জন বিডিআর সদস্য নিরাপত্তা হেফাজতে মারা যায়। এদিকে, লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বচ্ছতার সঙ্গে বিডিআর বিদ্রোহের প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করায় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যামবাসোভা। প্রায় দুই বছর পর রোববার ঢাকায় আসেন ট্রয়কা প্রতিনিধিরা। সফররত প্রতিনিধি দলটির অন্য সদস্যরা হলেন