২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলায় আরো ৩৫ বিডিআর রিমান্ডে

পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞ মামলায় আরও ৩৫ বিডিআর সদস্যকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম মোহাম্মদ মুমিনুল হাসান পাঁচ দিন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞ মামলায় আরও ৩৫ বিডিআর সদস্যকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম মোহাম্মদ মুমিনুল হাসান পাঁচ দিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে এই মামলায় ১ হাজার ৪৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০৪৯ঘ.