মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হেলথ করসপনডেন্ট
ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভিটামিন এ ক্যাম্পেইনে শিশুর অসুস্থ হওয়ার খবর মাইক ও মোটর সাইকেলে প্রচারের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, যারা দেশের সাফল্যকে সহ্য করতে পারে না তারাই এসব করেছে।
ডা. রুহুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "পত্রিকায় খবর এসেছে যে বিভিন্ন জায়গায় মোটর সাইকেলে বেরিয়ে বলা হয়েছে এ ওষুধ খেয়ে শিশুরা মরে যাচ্ছে। ওষুধ খাওয়াবেন না। রাত ১২টায় মসজিদ থেকে মাইক থেকে বলা হয়েছে বাচ্চাদের এ ওষুধ খাওয়ানোর কারণে অসুবিধা হচ্ছে। আপনারা বাচ্চাদের হাসপাতালে নিয়ে যান। ফলে বাবা-মা ভীত হয়ে বাচ্চাকে ঘুম থেকে তুলে হাসপাতালে নিয়ে গেছেন।"
মন্ত্রী বলেন, মসজিদ থেকে এ প্রচারণা কারা করেছে তা বিবেচনা করা দরকার। প্রচারণার ধরন দেখে মনে হয় একটি বিশেষ মহল এটিকে কাজে লাগানোর চেষ্টা করেছে। পত্রিকায় খবর এসেছে শিবির কর্মীরা এর সঙ্গে জড়িত। তার প্রমাণ পাওয়া গেছে। সুতরাং আমি মনে করি, এটি উদ্দেশ্য প্রণোদিত।
তিনি মত দেন এর সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে।
ভিটামিন এ ক্যাম্পেইন ও স
bdnews24