ঢাকা জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুু'টি শীর্ষ বামদল অভিযোগ করেছে, বাংলাদেশকে মরুভূমি বানানোর ষড়যন্ত্র হিসাবেই টিপাইমুখ বাঁধ নির্মাণ করছে ভারত।
দলদুটির নেতারা বলেছেন, এতে শুধু বাংলাদেশই নয়, ভারতের কয়েকটি প্রদেশও ক্ষতিগ্রস্ত হবে।
তারা দুই দেশের জনগণের বন্ধুত্ব রক্ষা করতে হলে এখনই বাঁধ নির্মাণের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশের সকল পর্যায়ের জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
বাঁধ নির্মাণের প্রতিবাদে সারাদেশে মানববন্ধনের অংশ হিসাবে মঙ্গলবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি(পুনর্গঠিত)।
বাঁধ নির্মাণস্থলে সংসদীয় কমিটির পরিবর্তে বিশেষজ্ঞ কমিটি পাঠানোর পরামর্শ দিয়ে সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বলেন, "ফারাক্কা বাঁধের কারণে দেশে বিরাট সঙ্কটের সৃষ্টি হয়েছিল। কিন্তু দেশের মন্ত্রীরা মনে হচ্ছে তা বুঝতে পারছেন না। একেক সময় তারা একেক রকম কথা বলছেন। মন্ত্রীরা যে কে কার স্বার্থে কাজ করছেন, বোঝা মুশকিল।"
তিনি বলেন,"ফারাক্কার মতো ব্যাপক ক্ষতি হয়ে যাবার আগেই এই বাঁধ প্রতিরোধ করতে হবে। না হলে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতিতে ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি হবে। ভারতের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ নাকি ভুল তথ্যের ভিত্তিতে কথা বলছে। কিন্তু আমাদের বিশেষজ্ঞদের কাছে কি ভুল তথ্য রয়েছে, সেটা তারা বলুক।"
ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) আহবায়ক হায়দার আকবর খান রনো বলেন," এই বাঁধের ফলে দুইদেশের বন্ধুত্বের ও পারস্পরিক সম্পর্কের ব্যাপক ক্ষতি হবে। ভারতের উচিত বড়ভাই সুলভ আচরণ না করে প্রতিবেশীর মতো আচরণ করা।"
সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন," "বাঁধ নির্মাণের আগে ভারতীয় কর্তৃপক্ষের উচিত ছিল, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য-উপাত্ত সরবরাহ করা। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এই নদীর ওপর বাংলাদেশেরই বেশি অধিকার রয়েছে। কারণ এর দুই তৃতীয়াংশ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচেছ। বাঁধ নির্মাণের পরে ইচ্ছেমতো পানি আটকে ও ছেড়ে দিয়ে বাংলাদেশে একটি বিপর্যয় সৃষ্টি করা হবে। "
তিনি বলেন,"স
bdnews24