২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাব দখল চেষ্টার অভিয়োগে সুনামগঞ্জে মামলা

সুনামগঞ্জে ভুয়া কমিটি করে প্রেসক্লাব দখল চেষ্টার অভিযোগে জেলা আওয়ামী লীগ ও এর সমর্থক সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জজ আদালতে মামলাটি করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

সুনামগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে ভুয়া কমিটি করে প্রেসক্লাব দখল চেষ্টার অভিযোগে জেলা আওয়ামী লীগ ও এর সমর্থক সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জজ আদালতে মামলাটি করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরী। সহকারী জজ উৎপল চৌধুরী মামলাটি আমলে নিয়ে ঘোষিত কমিটিকে প্রেসক্লাব সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার শাহানা, যুবলীগের কেন্দ্রীয় সদস্য শামসুল আবেদীন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি বিজন সেন রায়, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সেজুল হোসেন, রওনক আহমদ, মিজানুর রহমান, সেলিম আহমদ, হিমাদ্রী শেখর ভদ্র, আল হেলাল, অরুণ চক্রবর্তী, কুলেন্দু শেখর দাস। মামলায় অভিযোগ করা হয়, প্রেসক্লাবের সদস্য না হওয়া সত্ত্বেও গত ২ জুন স্থানীয় একটি পত্রিকায় 'শাহান-বিজন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক' শিরোনামে ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে ১২ জনের একটি কমিটিও প্রকাশ করা হয়। কেউই সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য নয়। অথচ দলীয় ক্ষমতার দাপটে তারা প্রেসক্লাব দখল করতে চাইছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৯০১ ঘ.