ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা, মুন্সীগঞ্জ, বাগেরহাট, খুলনা ও নীলফামারীতে সোমবার আরও প্রায় দু'শ শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। শিশুদের অভিভাবকরা দাবি করছেন ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে।
মুন্সীগঞ্জে সাত বছর বয়সী একটি শিশু মারা গেছে। তার অভিভাবকরাও দাবি করছেন, শিশুটি ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক খেয়েছিল।
আগের দিন ফরিদপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, নাটোর, ঝিনাইদহ গোপালগঞ্জ, সুনামগঞ্জ, মাগুরা ও নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।
শনিবার সারাদেশে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। কর্তৃপক্ষ বলছে বেশি গরমে কৃমির ওষুধ খাওয়ালে বমি হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরাও অনেকে মনে করছেন খালি পেটে ভিটামিন ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার কারণে শিশুরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: পেটের পীড়ায় আক্রান্ত পাঁচ শিশুকে সোমবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। অভিভাবকরা দাবি করছেন শনিবার ভিটামিন 'এ' প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া রাজধানীর রায়েরবাগ এলাকার মৌ (২) মা মর্জিনা বেগম জানান, শনিবার স্থানীয় স্কুল থেকে তার মেয়েকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পর রাত থেকে তার বমি হচ্ছিল।
মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শামীমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা সবাই দু'দিন আগে ভিটামিন 'এ' প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খেয়েছে। ওই কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছে সেটা বলা যাচ্ছে না। গরমের জন্যও এমনটা হতে পারে।"
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চারটি উপজেলায় দেড় হাজারের বেশি শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ৫০ অসুস্থ শিশুকে ভর্তি করা হয়েছে।
জেলার শ্রীনগর উপজেলায় দেড় শতাধিক, গজারিয়ায় প্রায় পৌনে দুশ' টঙ্গীবাড়িতে দুই শতাধিক এবং জেলা সদরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আট শতাধিক এবং সিরাজদিখানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে রোববার রাত আড়াইটা থেকে মসজিদে মসজিদে মাইকিং করে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়া বাচ্চাদের তেঁতুলের রস পান করাতে বলা হয়।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এহসানুল করিম বলেন, "মধ্যরাতে বাচ্চাদের ঘুম থেকে তুলে তেঁতুলের রস খাওয়ানোর ফলেই বমি আর পাতলা পায়খানা হচ্ছে। আর অতঙ্কিত লোকজন ভাবছে ভিটামিন এ ক্যাপসুলের কারণে এটা হয়েছে।"
মাইকিং করার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজ (সোমবার) সব মসজিদে গিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে আর এ ধরনের মাইকিং করা না হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টিকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লাল বাড়ি এলাকার পিয়ার হোসেনের মেয়ে প্রিয়া আক্তার উর্মি (৭) রোববার রাত দেড়টায় মারা যায়।
তার বাবা পিয়ার দাবি করেন, উর্মি ভিটামিন এ ক্যাপসুল খেয়েই মারা গেছে। সে সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। শনিবার স্কুলে গেলে স্কুলের পাশে স্থাপিত উপকেন্দ্র অন্যদের সঙ্গে তাকে এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, "উর্মি ভিটামিন এ খেয়েই মারা গেছে কি না তা তদন্ত করা হবে।"
তিনি জানান, জেলার খাদ্য পরিদর্শক (ফুড ইন্সপেক্টর) গাজী আমিনের নেতৃত্বে দুই সদস্যের কমিটি করা হয়েছে।
বাগেরহাট: বাগেরহাট শহরে ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে রোববার রাতে দুই শিশু অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জেলার অন্য কোথাও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবুল কালাম আজাদ বলেন, ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি হয়েছে বলে তিনি শুনেছেন। ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ায় ওই শিশু দুটি বেশ কয়েকবার বমি করেছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ আছে।
বাগেরহাট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কুহেলী বেগম বলেন, "আমরা যে সব এলাকার শিশুদের ভিটামিন 'এ' ও কৃমিনাশক ট্যাবলেট খাইয়েছি সে সব এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনো পর্যন্ত আক্রান্ত কোন শিশু এ হাসপাতালে ভর্তি হয়নি।
বাগেরহাটের সিভিল সার্জন সুবাস কুমার সাহা জানান, "কৃমির ট্যাবলেটের কারণে অনেক শিশুর গ্যাসভাব সৃষ্টি হয়ে বমি হতে পারে। বাগেরহাটের দুটি শিশুর ক্ষেত্রে তাই হয়েছে। তারা একটু বেশি বমি করায় চিকিৎসা কেন্দ্র পর্যন্ত আসতে হয়েছে।"
তিনি বলেন, জেলায় প্রায় এক লাখ ৪৩ হাজার শিশুকে ওষুধ খাওয়ানো হয়েছে। এর মধ্যে মাত্র দুটি ঘটনা খুবই সাধারণ একটি বিষয়।
নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার কেতকিবাড়ি এবং ভোগডাবুড়ি ইউনিয়নে ১৯ টি শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24