২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়াকে আরও ঘনিষ্ঠ হতে হবে: ইইউ ট্রয়কা মিশন

অভিন্ন স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশ ও এর প্রতিবেশী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপী ইউনিয়নের (ইইউ) ট্রয়কা মিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিন্ন স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশ ও এর প্রতিবেশী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপী ইউনিয়নের (ইইউ) ট্রয়কা মিশন। মিশন প্রধান চেক রিপাবলিকের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী হেলেনা ব্যামবাসোভা সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও মিয়ানমার এবং সার্ক ও আসিয়ানের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করছি।" বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য গত রোববার দুই দিনের সফরে ঢাকায় এসেছে ট্রয়কা মিশন। ব্যামবাসোভা বলেন, "আমরা অঞ্চলটির অভিন্ন স্বার্থে সহযোগিতার সুযোগ নিতে আপনাদের উৎসাহ দিচ্ছি।" এই অঞ্চলের আঞ্চলিক সহযোগিতাকে "খুব নিচু পর্যায়ের" আখ্যায়িত করে তিনি বলেন, "তাই আমাদের পরামর্শ হচ্ছে, অঞ্চলটির সব দেশের নিজেদের সহযোগিতা আরও বাড়ানো ও পরস্পরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা। তবে এটা আপনাদের বিষয়। এটা করতে হবে আপনাদের সরকার এবং অন্যান্য দেশের।" ব্যামবাসোভা জানান, দীপু মনির সঙ্গে তিনি বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক, বাংলাদেশে ইইউ'র বিনিয়োগ এবং উন্নয়ন সহায়তা নিয়ে আলোচনা করেছেন। সফররত প্রতিনিধি দলটির অন্য সদস্যরা হলেন