মাগুরা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার মহম্মদপুর উপজেলার হরিয়াখালী ও চরপাতুড়িয়া গ্রামে রোববার সন্ধ্যায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরপাতুড়িয়া গ্রামের শামীম হোসেন (১৩) বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রায় একই সময়ে হরিয়াখালী গ্রামের ওসমান মিয়া (২৮) বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্মক আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পরপরই তার মুত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৫৫২ ঘ.
bdnews24