ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় জেএমবির বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমারু মিজানকে আবার ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
পাঁচ দিনের রিমান্ড শেষে রোববার দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ মে র্যাব রাজধানীর পাইকপাড়ার একটি বাসা থেকে র্যাব সদস্যরা স্ত্রী ও দুই শিশু সন্তানসহ মিজানকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০০৭ঘ.
bdnews24