২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রূপপুর প্রকল্পে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে'

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 06:00 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

পাবনা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে শুক্রবার তিনি বলেন, এরই মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে একটি ইউনিটের মধ্যেমে ৬ শ' থেকে ৯ শ' মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরে আরেকটি ইউনিটের মধ্যেমে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, রূপপুর প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কথা হয়েছে কাজের চেয়ে বেশি। কিন্তু বর্তমান সরকার এই প্রকল্পের ওপর সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে এর বাস্তবায়ন শুরু করেছে। ইয়াফেস ওসমান রূপপুর প্রকল্প, কার্যালয় ও আবাসিক এলাকা ঘুরেফিরে দেখেন। এ সময় আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোশারোফ হোসেন, রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শাখাওয়াত আকবরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এইচএ/২৩৫০ ঘ.