গোপালগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের ছিটকীবাড়ি নামক স্থানে শুক্রবার সকালে বাসচাপা পড়ে এক তরুণী নিহত হয়েছে।
নিহতের নাম কল্পনা বাড়ৈ (২০)। তিনি কোটালীপাড়া উপজেলার ছিটকী বাড়ি গ্রামের যতীন বাড়ৈর মেয়ে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল কাশেম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় লামিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস কল্পনাকে চাপা দেয়।"
গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা কল্পনা মারা যান।
পুলিশ বাস চালক শামীম শেখ ওরফে বিট্টুকে গ্রেফতার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24