২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন উজার হচ্ছে কারণ বন বিভাগে জনবল কম: প্রতিমন্ত্রী

দেশের বনজ সম্পদ ক্রমেই উজার হওয়ার কারণ জানাতে গিয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান শনিবার বন বিভাগের যথেষ্ট জনবল না থাকার যুক্তি দিলেন। মাসব্যাপী বৃক্ষমেলা শুরুর আগের দিন শনিবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বললেন, বন বিভাগের যে জনবল কাঠামো রয়েছে, তার মধ্যেও এক হাজার ২০০ জন কর্মীর পদ এখন শুন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বনজ সম্পদ ক্রমেই উজার হওয়ার কারণ জানাতে গিয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান শনিবার বন বিভাগের যথেষ্ট জনবল না থাকার যুক্তি দিলেন। মাসব্যাপী বৃক্ষমেলা শুরুর আগের দিন শনিবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বললেন, বন বিভাগের যে জনবল কাঠামো রয়েছে, তার মধ্যেও এক হাজার ২০০ জন কর্মীর পদ এখন শুন্য। রোববার থেকে ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা, ২০০৯। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট ভূ-খণ্ডের ২৫ শতাংশ বন থাকার দরকার। কিন্তু বাংলাদেশে রয়েছে মাত্র ১৫ শতাংশ বনভূমি। তাই পরিবেশ রক্ষায় ও জনগণের বনজ দ্রব্যের চাহিদা মেটানোর পাশাপাশি সরকারি বনভূমি, প্রান্তিক জমি ও বসতবাড়ির আশে-পাশে বৃক্ষরোপন ও বনায়ন করার উদ্যোগ নিয়েছে।" বাংলাদেশের ক্রমেই নিঃশেষ হয়ে আসা বনভূমির প্রকৃত পরিমাণ নিয়ে খুব নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই। সা