২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ঢাকা-সিলেট সড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামপুরে শুক্রবার রাতে বাস-ট্রাকটর-মাইক্রো সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। নিহত মঙ্গল মিয়া (২০) এবং রুবেল (১৫) দু'জনই সদর উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-সিলেট সড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামপুরে শুক্রবার রাতে বাস-ট্রাকটর-মাইক্রো সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। নিহত মঙ্গল মিয়া (২০) এবং রুবেল (১৫) দু'জনই সদর উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। জেলা পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট নাজমুল হাসান জানান, রাত ৯টায় সিলেট অভিমুখী একটি ট্রাকটর রামপুর এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে একটি বাস ও একটি মাইক্রোবাস একই সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দু'জন মারা যায়। আহতরা সবাই বাসের যাত্রী বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১২ ঘ.