২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ ইব্রাহীমের 'সহযোগী' দাউদ মার্চেন্ট ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

বিখ্যাত ভারতীয় মিউজিক কোম্পানি টি-সিরিজের মালিক গুলশান কুমার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের একটি আদালত। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিখ্যাত ভারতীয় মিউজিক কোম্পানি টি-সিরিজের মালিক গুলশান কুমার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের একটি আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহায়তায় শহরের মৌড়াইল মহল্লার কামাল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান। আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টের সঙ্গে কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের 'যোগাযোগ' রয়েছে বলে পুলিশ তার মোবাইল কল লিস্ট পরীক্ষা করে ধারণা করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে উদ্ধৃত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট মুখলেছুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, দাউদ মার্চেন্ট স