২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রলার ডুবে একজনের মৃত্যু

ঝড়ের কবলে পড়ে নরসিংদী জেলায় সোমবার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৮জন। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর ভূঁইয়া জানান, ২৫ থেকে ৩০ যাত্রী নিয়ে নরসিংদী লঞ্চ ঘাঁট থেকে ট্রলারটি চর বুদিয়ামারা যাচ্ছিল। রাত নয়টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

নরসিংদী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ের কবলে পড়ে নরসিংদী জেলায় সোমবার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৮জন। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর ভূঁইয়া জানান, ২৫ থেকে ৩০ যাত্রী নিয়ে নরসিংদী লঞ্চ ঘাঁট থেকে ট্রলারটি চর বুদিয়ামারা যাচ্ছিল। রাত নয়টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজের নরসিংদী প্রতিনিধি রাত সাড়ে ১১ টায় জানান, শহর ও আশপাশের এলাকায় তখন তুমুল বৃষ্টি হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০০০০ ঘ.