২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের নতুন কৌশল

মোবাইল টেলিফোনে চাঁদাবাজিকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। চাঁদাবাজদের ধরতে নতুন কৌশল নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল টেলিফোনে চাঁদাবাজিকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। চাঁদাবাজদের ধরতে নতুন কৌশল নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল হক একথা জানান। তিনি বলেন, "এখন সবচেয়ে বেশি ঘটছে মোবাইল টেলিফোনে চাঁদা দাবির ঘটনা। এটি প্রতিরোধে নতুন কৌশল নেওয়া হয়েছে।" আগামী এক মাসের মধ্যে এর ফল পাওয়া যাবে বলে তিনি দাবি করেন। পুলিশ কমিশনার দাবি করেন, রাজধানীতে আইন-শৃঙ্খলার কোন অবনতি হয়নি। তবে নির্দিষ্ট কয়েক ধরনের অপরাধ কিছুটা বেড়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি জোর দিয়ে বলেন, এছাড়া অতি স