ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানকে বিদেশ যেতে বাধা না দিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি মো. আজিজুল হকের হাইকোর্ট বেঞ্চ আমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
রিট আবেদনে বলা হয়, গত ৬ মার্চ একটি দৈনিকে বিদেশ যেতে যাদের বাধা দেওয়া হতে পারে এমন একটি একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় আমানের নাম থাকায় তিনি আশংকা করছেন, বিদেশ যেতে চাইলে তাকেও বাধা দেওয়া হবে।
আমানের পক্ষে রিটটি পরিচালনা করেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৫৩০ ঘ.
bdnews24