২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডাকাতিকালে দুইজন আটক

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাক ডাকাতি করার সময় পুলিশ দুই ডাকাতকে আটক করেছে। শনিবার ভোরে মহাসড়কের মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

সাতক্ষীরা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাক ডাকাতি করার সময় পুলিশ দুই ডাকাতকে আটক করেছে। শনিবার ভোরে মহাসড়কের মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- পাটকেলঘাটা উপজেলার কেশা গ্রামের আব্দুর রহিম (২৭) এবং মির্জাপুর গ্রামের মোনতাজ সরদার (৩২)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মহাসড়কের মির্জাপুর এলাকায় ১০/১২ জনের একদল ডাকাত গাছের গুড়ি ফেলে দু'টি ট্রাকে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় থানার টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু'ই ডাকাতকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে পাটকেলঘাটা ও তালা থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে আরও একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.