২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে পাবনা-৫ (সদর) আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স ধর্মঘট আহ্বানকারী শ্রমিক নেতাদের সঙ্গে মৌখিক আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 05:49 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

পাবনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে পাবনা-৫ (সদর) আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স ধর্মঘট আহ্বানকারী শ্রমিক নেতাদের সঙ্গে মৌখিক আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, স্থানীয় সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স গ্রেপ্তার শ্রমিক নেতা স্বপনের মুক্তির ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন। রাত থেকেই পরিবহন চলাচলের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.