ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় বুধবার রাজধানীতে দুই ছাত্র নিহত হয়েছেন। আহত হন একজন।
এর মধ্যে বিমান বন্দর সড়কে দুপুরে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা কলেজের ছাত্র সিরাজুল ইসলাম সুমন (২৪) নিহত হন। সুমন সমাজ কল্যাণ বিভাগের ৩য় বর্ষের ছাত্র। এ সময় আহত হন বেসকারি আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (এআইইউবি)'র বিবিএ'র ছাত্র ইপক আহমেদ (২৪)।
এছাড়া মিরপুর বেড়িবাঁধে সন্ধ্যা ৬টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয় স্কুল ছাত্র আশিক (১৫)। আশিক শাহ আলী মডেল হাইস্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, উত্তরা থেকে মোটরসাইকেলে করে মহাখালীর দিকে যাওয়ার সময় সুমন ও ইপক শ্যাওড়া বাজার এলাকায় পৌঁছলে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার ওপর উল্টে পড়েন।
পুলিশ কর্মকর্তা জানান, তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন ও ইপক সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
ইপকের চাচাতো বোন মুক্তা জানান, ইপককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ল্যাব এইডে স্থানান্তর করা হয়েছে।
স্কুলছাত্র আশিকের মা জ্যোৎ
bdnews24