২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোরের ডাক' পত্রিকার প্রতিবেদক আরিফ রহমানের মৃত্যু

ভোরের ডাক পত্রিকার জ্যেষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক আরিফ রহমান বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আরিফ রহমান সকাল ৮টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে প্রাণত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪০। আরিফ অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাবের সাধারণ সম্পাদক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভোরের ডাক পত্রিকার জ্যেষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক আরিফ রহমান বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আরিফ রহমান সকাল ৮টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে প্রাণত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪০। আরিফ অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাবের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮০'র দশক থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আরিফ রহমান অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ ও দৈনিক করতোয়াসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি করতোয়ায় প্রধান প্রতিবেদক ও ভোরের ডাক পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্র্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী তানজিম আহমদ আরিফ রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পথিক সাহা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকন তার আত্মার মুক্তি কামনা করেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে নামাজে জানাযা শেষে আরিফকে বগুড়ার ধুনটের তিথুলিয়া গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৯২৯ঘ.