সাভার, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আলীসহ দুজনকে মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত অপরজন হলেন- মোহাম্মদ আলীর মেয়ে জামাই রানা মিয়া।
রাজাসন এলাকার রাজিয়া খাতুনের করা মামলায় পৌর এলাকার শাহীবাগের বাড়ি থেকে দুপুর ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্লাহ।
তিনি জানান, রাজিয়া খাতুন আসামিদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে আজ (মঙ্গলবার) থানায় মামলা (নম্বর-৪৯) করেন। গ্রেপ্তারকৃত দুজন ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24