২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত ১ সপ্তাহে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৫ জন গুলিবিদ্ধ

উত্তরার রাখালিয়া বস্তি থেকে সোমবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও মাদক বিক্রেতা একরামুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরার রাখালিয়া বস্তি থেকে সোমবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও মাদক বিক্রেতা একরামুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে (৯ থেকে ১৮ মে) ঢাকায় ১৬ জন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এদের মধ্যে পাঁচজন র‌্যাবের গুলিতে বিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর দেড়টার দিকে র‌্যাব-১ এর একটি দল উত্তরা ১৪ নম্বর সেক্টরে রাখালিয়া বস্তিতে অস্ত্রের ক্রেতা সেজে যায়। অস্ত্র লেনদেন শেষে র‌্যাব সদস্যরা পরিচয় প্রকাশ করলে অস্ত্র ব্যাবসায়ী সিন্ডিকেট র‌্যাবের দিকে গুলি ছুড়লে এক র‌্যাব সদস্য আহত হন। র‌্যাবও পাল্টা গুলি করে। এতে অস্ত্র ও মাদক বিক্রেতা একরামুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব ২টি বিদেশি রিভলবার, ৫১ রাউন্ড গুলি ও প্রচুর ফেন্সিডিল উদ্ধার করেছে। আহতাবস্থায় একরামুল ইসলাম বাবুকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে সোমবার ভোরে গ্রেপ্তারকৃত ছিনতাইকারী রবিউল ইসলাম রবিকে (২৬) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় র‌্যাব চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে। আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, সোমবার রাত সোয়া ২টার দিকে র‌্যাব-৪ এর একটি টহল দল মিরপুর-১৩ ন