২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহরে কাদামাখা বৃষ্টিজল

একটু বৃষ্টিতেই সোমবার দুপুর পর্যন্ত রাজধানীর অনেক সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। খোঁড়াখুঁড়ির কারণে অলিগলিতে প্যাঁচপ্যাঁচে কাদা। দুপুরে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, সোমবার সকাল থেকে ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা মাঝারি ধরনের বর্ষণ। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কক্সবাজারসহ দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--একটু বৃষ্টিতেই সোমবার দুপুর পর্যন্ত রাজধানীর অনেক সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। খোঁড়াখুঁড়ির কারণে অলিগলিতে প্যাঁচপ্যাঁচে কাদা। দুপুরে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, সোমবার সকাল থেকে ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা মাঝারি ধরনের বর্ষণ। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কক্সবাজারসহ দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তিনি জানান, সোমবার দিনে আর বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা নেই। রাস্তাগুলোতে জমে গেছে পানি, বেড়ে গেছে রিকশা, ট্যাক্সি আর অটোরিকশার ভাড়া। আর চলতি পথে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া যানবাহনের কারণে যানজটে আটকে থাকা গাড়ির সারি হয়েছে দীর্ঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/১৩৪৩ ঘ.