২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ ৩৫০টি রাবার বাগান-কারখানা চালুর জন্য সহায়তা কামনা

ঋণের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রায় ৩৫০টি রাবার বাগান ও কারখানা চালুসহ রাবার শিল্প রক্ষায় সরকারের সহায়তা চেয়েছে মালিক সমিতি। সভাপতি আবু সাঈদ ও মহাসচিব এসএম হারুন উর রশীদের নেতৃত্বে সমিতির নয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজারের সঙ্গে দেখা করে এ সহায়তা চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রায় ৩৫০টি রাবার বাগান ও কারখানা চালুসহ রাবার শিল্প রক্ষায় সরকারের সহায়তা চেয়েছে মালিক সমিতি। সভাপতি আবু সাঈদ ও মহাসচিব এসএম হারুন উর রশীদের নেতৃত্বে সমিতির নয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজারের সঙ্গে দেখা করে এ সহায়তা চান। প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেওয়া হবে বলে তাদের আশ্বাস দেন। রাবার উৎপাদক ও ব্যবসায়ীরা প্রতিমন্ত্রীকে জানান, দেশে বর্তমানে প্রায় এক হাজার ৩০০টি রাবার বাগান রয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি বাগানের সরকারের কাছে ১৬ কোটি টাকা দেনা রয়েছে। এ কারণে সরকার এসব বাগান ও কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এছাড়া রাবার শিল্প রক্ষায় তৈরি পোষাক শিল্পের মতো প্রণোদনা দেওয়া এবং রাবার আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা আরোপেরও দাবি জানান সমিতি নেতৃবৃন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২৩৩৬ঘ.