২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়-বজ্রপাতে মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে চারজনের মৃত্যু

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে চারজন মারা গেছেন। এর মধ্যে সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলায় গাছচাপা পড়ে মারা গেছেন একজন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেলে বজ্রপাতে মারা গেছেন এক কিশোরীসহ তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে চারজন মারা গেছেন। এর মধ্যে সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলায় গাছচাপা পড়ে মারা গেছেন একজন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেলে বজ্রপাতে মারা গেছেন এক কিশোরীসহ তিনজন। কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের শিবচর এলাকায় এক হাজারের বেশি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছ্ড়াা তিনটি লঞ্চসহ বেশ কয়েকটি নৌযান ঝড়ের সময় ডুবোচরে আটকা পড়ে। তবে এতে প্রাণহানির ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে গাছ চাপা পড়ে তারামনি (৬০) নামের একজন মারা গেছেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, গতকাল (সোমবার) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের শিবচরের চরাঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। পদ্মা বেষ্টিত চরজানাজাত, কাঠালবাড়ি, বন্দরখোলা, বাশকান্দিরর দোকানপাটসহ এক হাজারের অধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া তিনটি লঞ্চসহ বেশ কয়েকটি নৌযান ঝড়ের সময় বিভিন্ন চরে আটকা পড়ে। এগুলো উদ্ধার করা হয়েছে বলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানিয়েছেন। ওসি জলিল, কাওড়াকান্দি ঘাট ইনচার্জ আলীমুজ্জামান চৌধুরী এবং মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, ঝড়ে নিখোঁজ যাত্রীবোঝাই লঞ্চ 'শ্রেষ্ঠ' ও 'পারভীন'কে গতরাত (সোমবার) ১১টার দিক মাদারীপুরের শিবচরের মাগুরখণ্ডের চর এবং 'মায়ের দোয়া' লঞ্চকে মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের পালেরচর থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া আরও ২০টির মতো সীবোট ও ট্রলার বিভিন্ন চর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তারা। চাঁপাইনবাবগগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেলে বজ্রপাতে নিহতরা হলেন- পৌর এলাকার জালমাছমারী গ্রামের রকিবুদ্দিনের মেয়ে রুমীয়ারা (১৩), উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের ভগুর ছেলে শফিকুল ইসলাম (৩০) ও মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি গ্রামের দুখুর ছেলে আব্দুর রহিম (২৫)। শিবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে আম বাগানে ঝরে পড়া আম কুড়ানোর সময় বজ্রপাতে এরা তিনজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া জালমাছমারী গ্রামের মুনমুন (১৬) বজ্রপাতে গুরুত্বর আহত হয়। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হ্সপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.