ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্টের নবনিযুক্ত বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান শপথ নিয়েছেন।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পাঠ করান।
এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।
এরপর বিচারপতি বজলুর রহমান হাইকোর্টে সাত নম্বর আদালত কক্ষে বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে বিচারপতির আসন গ্রহণ করেন। সেখানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএফএম মেজবাহউদ্দিন আইনজীবীদের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেন।
গত ৬ মে মোহাম্মদ বজলুর রহমানকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
২০০১ সালের ৩ জুলাই বজলুর রহমান হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু বিএনপি সরকার স্থায়ী নিয়োগ না দেওয়ায় ২০০৩ সালের ২ জুলাই পর্যন্ত অস্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২৪৪ঘ.
bdnews24