২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ওয়াজেদের মৃত্যুতে ভারতীয় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং । রোববার সকালে শেখ হাসিনাকে টেলিফোন করে মনমোহন শোক প্রকাশ করেন এবং তাকে সমবেদনা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং । রোববার সকালে শেখ হাসিনাকে টেলিফোন করে মনমোহন শোক প্রকাশ করেন এবং তাকে সমবেদনা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল। শাকিল বলেন, "সকাল সোয়া ১০টার দিকে টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।" এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি, তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান, ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখার্জী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শোকবার্তা পাঠিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এএল/এইচএ/১৮১৯ ঘ.