ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নেতা অধ্যাপক আসাদুল হক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব হিসেবে শনিবার যোগ দিয়েছেন।
অধ্যাপক আসাদুল জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
সদস্য সচিব পদে যোগ দেওয়ার কথা জানিয়ে অধ্যাপক আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার আমাকে ওই পদে নিয়োগ দেওয়ার পর আজ (শনিবার) আমি যোগ দিয়েছি। আমি সবার সহযোগিতা চাই।"
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকরি শেষে এই বোর্ডের মাধ্যমে অবসর সুবিধা পেয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২০৫২ঘ.
bdnews24