পাবনা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার চাটমোহরে শুক্রবার দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ ও আনসারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
এর জের ধরে রাতে এক পক্ষের লোক আরেক পক্ষের লোকের ঘরে আগুন লাগিয়ে দিলে ১১টি ঘর পুড়ে যায়।
আহতদের মধ্যে রয়েছে পুলিশ কন্সটেবল রবিউল করিম, আনসার সদস্য আব্দুস সালাম, আবুল কালাম ও সোনাই। তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া আহত গ্রামবাসী জহুরুকে ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ জানান, গভীর নলকুপের মালিকানা নিয়ে মহেশপুর গ্রামের আব্দুল জলিল মাস্টার ও আব্দুল মজিদের গ্র"পের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বিকেল ৪টার দিকে উভয় গ্র"প লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
জামিল আহমেদ আরও বলেন, বিকেলের সংঘর্ষের ঘটনার জের ধরে রাতে প্রতিপক্ষের লোকজন জলিল মাস্টার, আয়নাল ও ইমান আলীর বাড়িসহ উভয় গ্র"পের ১১টি ঘর আগুন লাগিয়ে দিলে সব বাড়ি পুড়ে যায়।
জামিল আহমেদ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২২৩৫ ঘ.
bdnews24