মাদারীপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় ভিজিএফ এর চাল কালোবাজারে বিক্রির সময় শুক্রবার সকারে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছেলেকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- উপজেলার হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল ও তার ছেলে লিটন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুল মুমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারম্যান আব্দুল জলিল ও তার ছেলে লিটনকে ১০০ কেজি ভিজিএফ এর চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান।
খবর পেয়ে পুলিশ চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/২১৪৪ ঘ.
bdnews24