২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হবে: রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

'দুর্যোগ ঝুঁকি হ্রাস' কর্মসূচি গ্রহণ করে আগামীতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম এস আকবর। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দুর্যোগ ঝুঁকি হ্রাস' কর্মসূচি গ্রহণ করে আগামীতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম এস আকবর। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডা. আকবর সমিতির কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ঘূর্ণিঝড় প্রস্তুতি কার্যক্রম, সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প প্রস্তুতি কর্মসূচি, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, অনুসন্ধান, কমিউনিটি ক্ষমতায়নসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুর্যোগ সচেতনতা ও প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সোসাইটির মহাসচিব ম শফিউল আলম ও আইএফআরসিএস'র পেপ স্যালমেলা উপস্থিত ছিলেন। ৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকালে শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান এবং বিকেলে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা। ১৮৬৩ সালে সুইজারল্যান্ডে আর্ত মানবতার সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত 'রেড ক্রস' পরবর্তীকালে ধর্মীয় স্বাতন্ত্র্যের প্রশ্নে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ক্রমশ 'রেড ক্রিসেন্ট' সোসাইটি নামে পরিচালিত হয়। বিশ্বে ১৮৬টি স্বীকৃত সোসাইটির মধ্যে ৩৩টি রেড ক্রিসেন্ট প্রতীক ব্যবহার করে থাকে। বাংলাদেশে রেড ক্রিসেন্টের সবগুলো ইউনিট শুক্রবার দিবসটি পালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসকে/২৩৫৫ঘ.