ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার নবাবগঞ্জের গজারিয়ার খুনের অভিযোগে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আলতাফ হোসাইন জনাকীর্ণ আদালতে এই রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন, মোতালেব ওরফে মোতা এবং আসলাম। রায় ঘোষণার সময় তারা উপস্থিত ছিলেন।
রায়ে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, দণ্ডিতরা পূর্ব শত্র"তার জের ধরে ২০০৫ সালের ১৪ জানুয়ারি জনৈক আওলাদকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২৩০ঘ.
bdnews24