২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে তরমুজ ক্ষেত থেকে ২ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাগেরহাটের কচুয়ার মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের একটি তরমুজ ক্ষেত থেকে সোমবার সকালে দুই ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 08:48 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

বাগেরহাট, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়ার মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের একটি তরমুজ ক্ষেত থেকে সোমবার সকালে দুই ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছেন- ঝালকাঠি সদর উপজেলার বাসন্দা ইউনিয়নের নেছারাবাদ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুস সাত্তার হাওলাদার (৩৫) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে মোশাররফ হোসেন (২৬)। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে টেলিফোনে খবর পেয়ে আন্ধারমানিক গ্রামের একটি তরমুজ ক্ষেত থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতদের পরিবারের দাবি- তাদের হত্যা করা হয়েছে। এ বিষয়ে এসআই রউফ বলেন, "ওই দুই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, না তারা কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তা তদন্ত করা হচ্ছে।" লাশ দুটির ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/জিএনএ/১৪৪৪ ঘ.