২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে একজনকে জবাই

রাজধানীর আমিন বাজার এলাকায় এক ব্যাক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া ভাসানটেকে চাঁদার দাবিতে আরেকজনকে গুলি করা হয়েছে। এতে আহত হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 06:34 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আমিন বাজার এলাকায় এক ব্যাক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া ভাসানটেকে চাঁদার দাবিতে আরেকজনকে গুলি করা হয়েছে। এতে আহত হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আমিনবাজার হাজীবাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানান আগেই তার মৃত্যু হয়েছে। আবুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা জয়নাল আবেদীন নামে এক ব্যাক্তি জানান, বাসার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ও তার ভাগ্নে রনি রংমিস্ত্রী আবুল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জবাই করা ছাড়াও আবুল হোসেনের বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে চাঁদার দাবিতে ভাসানটেকের বাস্তুহারা কলোনিতে বাদল (২৬) নামের এক রিক্সা গ্যারেজ মালিককে গুলি করেছে সন্ত্রাসীরা। বাদলের আত্মীয় (বেয়াই) মো. লোকমান অভিযোগ করেন, বাদল পক্ষাঘাতগ্রস্ত। ২/৩ দিন আগে স্থানীয় সন্ত্রাসী নাটু শহীদ ও জামাই শহীদসহ ৪/৫ জন বাদলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায়। বাদল চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। সম্ভবত এ কারণে রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা তার গ্যারেজের সামনে তাকে গুলি বলে লোকমান জানান। বাদলের মাথায় ও বাম হাতে গুলি লেগেছে। তাকে ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই দুই ঘটনা সম্পর্কে সাভার ও কাফরুল থানা পুলিশ এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/টিআর/০০৩৯ ঘ.