২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ শহরে এগার টুকরা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার আজমিরী এলাকা থেকে মাটিচাপা দেওয়া এগার টুকরা করা এক পুরুষের গলিত লাশ পাওয়া গেছে। বুধবার বিকেলে উদ্ধার করা লাশের টুকরাগুলো দু'টি বস্তায় ভরা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার আজমিরী এলাকা থেকে মাটিচাপা দেওয়া এগার টুকরা করা এক পুরুষের গলিত লাশ পাওয়া গেছে। বুধবার বিকেলে উদ্ধার করা লাশের টুকরাগুলো দু'টি বস্তায় ভরা ছিল। নারায়ণগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুুন কবির জানান, লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রায় সাতদিন আগে কেউ এ ব্যক্তিকে হত্যা করে টুকরো টুকরো লাশ বস্তায় ভরে মাটিতে পুতে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের মাথাটি একটি কোট দিয়ে পেঁচানো ছিল। হাত, পা, শরীরের নিম্নাংশ এক বস্তায় এবং বুকসহ বাকি অংশ আরেক বস্তায় ছিল। শরীরে কোন কপড় ছিল না। পুলিশ কর্মকর্তা বলেন, বিকেলে নারায়ণগঞ্জ পৌরসভার লোকজন এ জায়গা দিয়ে একটি ড্রেন নির্মাণের জন্য গর্ত করার সময় মাটি চাপা দেওয়া বস্তাগুলি পায়। এরপর তারা পৌর মেয়রকে জানায়। মেয়রের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বিশ্বাস আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে এসআই মোহাম্মদ হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.