২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের উদ্বোধন বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার নব-নির্মিত জেলা কারাগার বৃহস্পতিবার উদ্বোধন করা হবে বলে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ব্রাহ্মণবাড়িযা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নব-নির্মিত জেলা কারাগার বৃহস্পতিবার উদ্বোধন করা হবে বলে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ মাসুম বুধবার জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের জেলা কারাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা সকাল ১০টায়। সে সময় উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট প্রতিমন্ত্রী তানজিম আহম্মেদ এবং আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের। তিনি বলেন, উদ্বোধনের দিনেই কারাগারে বন্দির সংখ্যা থাকছে ৮ শ' ৮৯ জন। অথচ ধারন ক্ষমতা ৫ শ' ৪ জন। শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে উড়শিউড়ায় প্রায় ১৭ একর জমির ওপর ১৯৯৭-৯৮ অর্থবছরে শুরু হয় কারাগারের নির্মাণ কাজ। মাঝপথে কাজ থেমে থাকলেও গত বছরের জুনে এর নির্মাণ কাজ শেষ হয়। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারাগারটিতে রয়েছে কয়েদীদের জন্যে ওয়ার্কশেড, ৩টি দ্বিতল ও একটি ত্রিতল ভবন, মহিলা ও শিশু বন্দিদের আলাদা ভবন, পাঠাগার, হাসপাতাল, ফাসির মঞ্চ, স্থানীয় কারা-কর্মকর্তা ও কারারক্ষীদের বাসস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৩৫ ঘ.