২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সেলুন মালিকের ক্ষুরের আঘাতে কর্মচারী খুন

রংপুর শহরের পৌর পার্ক মার্কেটে মঙ্গলবার এক সেলুন মালিক তার কর্মচারীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা করেছে। নিহত সেলুন কর্মচারী মোহাম্মদ আলীর (২৬) বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

রংপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরের পৌর পার্ক মার্কেটে মঙ্গলবার এক সেলুন মালিক তার কর্মচারীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা করেছে। নিহত সেলুন কর্মচারী মোহাম্মদ আলীর (২৬) বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরে। রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সেলুন মালিক চুন্নু মিয়ার সঙ্গে মোহাম্মদ আলীর কথা কথাকাটি শুরু হয়। এ সময় চুন্নু মিয়া ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীর গলায় ক্ষুর চালিয়ে দেয়। এরপর সে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.