২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাল স্বাস্থ্যসেবার প্রতিশ্র"তি দিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন

সেবাগ্রহীতাদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. রেজাউল করিম। এ সময় তিনি জেলা সদর হাসপাতালে সীমাবদ্ধা সুবিধার মধ্যেও ভাল স্বাস্থ্যসেবার প্রতিশ্র"তি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেবাগ্রহীতাদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. রেজাউল করিম। এ সময় তিনি জেলা সদর হাসপাতালে সীমাবদ্ধা সুবিধার মধ্যেও ভাল স্বাস্থ্যসেবার প্রতিশ্র"তি দেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মঙ্গলবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে 'সেবাগ্রহীতার মুখোমুখি স্বাস্থ্য কর্তৃপক্ষ' অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন এ প্রতিশ্র"তি দেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সনাক আহবায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সনাকের স্থানীয় নেতা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা। অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-আপরেশন (এসডিসির) মহাপরিচালক মার্টিন ড্যাহিনডেল, সুইস রাষ্ট্রদূত ডোরা র‌্যাপল্ডসহ অন্যান্য কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১০৩ ঘ.