ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে 'ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ডে উপলক্ষে আয়োজিত রচনা ও ইলাস্ট্রেশন প্রতিযোগিতার সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ মে দিবসটি পালন উপলক্ষে নানা আয়োজনের সঙ্গে সঙ্গে 'ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক রচনা প্রতিযোগিতা ও অনলাইন ইলাস্ট্রেশন প্রতিযোগিতার আয়োজন করে বিটিআরসি। প্রতিযোগিতার কাজ জমা দেওয়ার সর্বশেষ সময় ছিল ২৮ এপ্রিল। সেই সময় বাড়িয়ে ৭ মে করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০২২ঘ.
bdnews24